পূর্বধলা প্রেসক্লাবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাব পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের (EU) দুই প্রতিনিধি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তাঁরা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।

​প্রতিনিধি দলে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়ামের প্যাট্রিসিয়া ক্যানাভাগ ও পর্তুগালের কার্লোস গুয়েরিরো

​মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, প্রেসক্লাব সদস্য জাকির আহমেদ খান কামাল, সাকিব আব্দুল্লাহ, সাংবাদিক সজিবতুষার দত্ত

​আলোচনাকালে ইইউ প্রতিনিধিরা পূর্বধলার নির্বাচনী পরিবেশ, প্রার্থীদের প্রচারণার ধরণ এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। তাঁরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁদের কাছে স্থানীয় সংবাদমাধ্যমের ভূমিকা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরেন। প্রতিনিধি দল সাংবাদিকদের সাহসিকতা ও সহযোগিতার প্রশংসা করেন এবং নির্বাচনের দিন পর্যন্ত মাঠ পর্যায়ের চিত্র পর্যবেক্ষণে রাখার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *